1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

প্রবাসের ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সেলিম মাতুব্বর (৬০) নামে বাংলাদেশি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় গুলি করে হত্যা করেছে সেখানকার সন্ত্রাসীরা। মৃত্যুর খবর শোনার পরে দেশে তার পরিবারে চলছে শোকের মাতম।

সোমবার (৭ আগস্ট) দুপুরে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তার ছেলে শিহাব আহমেদ। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে তাকে হত্যা করা হয়।

নিহত সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সেলিম মাতুব্বর। তিনি মাঝে-মধ্যে ছুটিতে দেশে  আসেন। দীর্ঘ দিন ধরে সেখানে থাকায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে রাতে এসে তাকে নিজ দোকানের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ জাবের বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় থাকা আমাদের এক আত্মীয় বাবার মৃত্যুর কথা জানিয়েছে। এভাবে বাবাকে তারা গুলি করে হত্যা করবে সেটা কখনো ভাবিনি। এখন আমাদের সংসারের হাল ধরার মতো কেউ রইল না।’

তার বাবার লাশ যেন দ্রুত দেশে আনতে পারেন এ জন্য সরকারের কাছে তিনি দাবি জানান।’

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, ‘এ বিষয়ে এখনও শুনিনি। তবে খোঁজ নেওয়া হবে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com