1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

ফ্রান্সে অবকাশযাপন কেন্দ্রে আগুন, ৯ প্রতিবন্ধীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৯ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার উইন্টজেনহেইম শহরে প্রতিবন্ধীদের একটি অবকাশযাপন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাউইলার জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর এখনও দুজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার পরপর অগ্নিনির্বাপন বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেপুটি মেয়র ড্যানিয়েল লেরয় জানান, এর আগে একটি ড্রোন ব্যবহার করে তিনটি মৃতদেহ পাওয়া গিয়েছিল। অন্যগুলো পরে সরাসরি অনুসন্ধান ও কুকুরের সাহায্যে পাওয়া গেছে।

হাউট-রিন অঞ্চলের প্রিফেকচার এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য জনকে মানসিক আঘাত পাওয়ার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবকাশযাপন কেন্দ্রে যারা অবস্থান করছিলেন তারা নিকটবর্তী শহর ন্যান্সি থেকে এসেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com