1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৫০ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাতে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার সকালে লুনা-২৫ নামের মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।

লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। এটি ওই এলাকা থেকে ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করবে এবং পানির চিহ্ন অনুসন্ধান করবে।

সাহারা মরুভূমির চেয়ে ১০০ গুণ বেশি শুষ্ক হচ্ছে চাঁদের ভূমি। ২০১৮ সালে মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, চাঁদের ছায়াযুক্ত অংশে বরফ থাকতে পারে। ২০২০ সালে নাসা নিশ্চিত করে যে,  চাঁদের সূর্যালোক এলাকায় পানি রয়েছে।

লুনা-২৫ ক্র্যাফট বহনকারী একটি সয়ুজ ২ দশমিক ১ ভি রকেট মস্কোর তিন হাজার ৪৫০ মাইল পূর্বে ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষিপ্ত হবে। এটি ২৩ আগস্ট চাঁদে নামবে।

রাশিয়া সর্বশেষ ১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল। গত মাসে ভারত চন্দ্রযান-৩ নামে একটি মহাকাশযান চাঁদে পাঠিয়েছে। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com