1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ৬ অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার ফরাসি উপকূল রক্ষীদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষের মুখপাত্র প্রেমার জানিয়েছেন, আরও পাঁচ থেকে ১০ জন নিখোঁজ রয়েছে। ব্রিটিশ ও ফরাসি কোস্টগার্ডরা নৌকা থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করেছে, কর্তৃপক্ষ জানিয়েছে।

ডোভারে অনেক লোককে লাইফবোট থেকে নামিয়ে আনতে দেখা গেছে। এদের মধ্যে কয়েক জনকে স্ট্রেচারে করে নামানো হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারের পর ১০জনকে ডোভারে এবং অন্যদের ক্যালাইসে নিয়ে যাওয়া হয়।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোররাতে ক্যালাইসের কাছে সাঙ্গাত উপকূলে একটি নৌকা সমস্যায় পড়েছিল বলে পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ প্রথম সতর্কতা জারি করেছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী ফরাসি জাহাজ আসলে সাগরে অনেক লোককে ভাসতে দেখা যায়। পরে আরেকটি জাহাজ উদ্ধার তৎপরতায় যোগ দেয়। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চলতি সপ্তমবারের মতো তাদের ইংলিশ চ্যানেলে উদ্ধার অভিযান চালাতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com