1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

এইচএসসি-সমমান: চট্টগ্রাম-মাদরাসা বোর্ডের ৪ বিষয়ের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : বন্যার কারণে চট্টগ্রাম ও মাদরাসা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচি ঘোষণা করেছে স্ব স্ব বোর্ড। রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম ও মাদরাসা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বোর্ড

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার তারিখও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্টের কোরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পেছানো হয়েছে। তবে এখনো কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি পাওয়া যায়নি।

অন্যদিকে চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ায় চট্টগ্রাম বোর্ডে আগামী ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিয়ে এবার এইচএসসি পরীক্ষা শুরু হবে। অন্যদিকে ২৭ আগস্ট ইংরেজি প্রথমপত্র দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তবে সাধারণ ৮টি শিক্ষা বোর্ডে ১৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে।

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত ১১ আগস্ট চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com