1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রাজনীতি ডেস্ক: মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছাত্রলীগের এক নেতার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক পাভেল সুইট দীর্ঘদিন শুনানি শেষে ২৪৭ ধারার বিধান মতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে গাজীপুর মহানগর আওয়ামী ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বাদী হয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করায় গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মো. মাহবুবুর রহমান এবং বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট আরমানসহ বিপুলসংখ্যক আইনজীবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com