1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

চীনে ভূমিধসে ২১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন এখনও নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) এর আগে দুজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছিল। এছাড়া ১৮ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ বলে জানানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি গ্রামের কর্দমাক্ত রাস্তার পাশে ভাঙা গাছ এবং ধ্বংসস্তূপ পড়ে আছে। বাড়িঘর এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে দুটি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৯০০ পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

চলতি সপ্তাহে চীনে টাইফুন খানুনের কারণে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। টাইফুনটি জাপান এবং দক্ষিণ কোরিয়ার কিছু অংশকে আঘাত হেনেছে। শুক্রবার রাতে চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে টাইফুনটি আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে।

সিসিটিভি জানিয়েছে, বৃষ্টি এখনও লিয়াওনিংয়ের আনশাসহ নিম্নাঞ্চলীয় শহরগুলিতে বন্যার ঝুঁকি তৈরি করেছে। ওই এলাকা থেকে ১৭ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লিয়াওনিংয়ে শনিবার রাতে ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com