1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণ, নিহত ১২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার ককেসাস রিপাবলিক অব দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে ওই বিস্ফোরণ ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত দাগেস্তানের রাজধানী মাখাচকালা শহরের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটে। জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, মাখাচকালা শহরে বিস্ফোরণে ৬০ জনের বেশি মানুষ আহত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়ি পার্কিংয়ের স্থান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তা পেট্রোল স্টেশনে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথার ওপর এসে পড়ছিল। আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না।

বার্তা সংস্থা রিয়া নভোস্তি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর একটি ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

ওই গ্যাস স্টেশনে বিস্ফোরণের পর প্রায় ৬০০ বর্গমিটার (৬ হাজার ৪৫০ বর্গফুট) এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে ২৬০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com