1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

‘এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা থাকবে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি।

তিনি বলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার চেষ্টা করবো। সেই অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। আজ সকাল ১০টায় তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রশ্ন ফাঁসের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁস হচ্ছে না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ বছর সে গুজবের মাত্রাটাও কম রয়েছে। এগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com