1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ৬০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টি ও ভূমিধসে ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচল প্রদেশে। নদীর পানি বেড়ে ভেসে গেছে সেতু, রাস্তা। বহু ঘর-বাড়ি, মন্দির ভেঙে পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৬০। আহত বহু। এই অবস্থায় রাজ্যটিকে পুনরুজ্জীবিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলো হিমাচল কংগ্রেস। তাদের আবেদন, হিমাচল প্রদেশকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য ঘোষণা করা হোক।

বুধবার (১৬ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, গত ১৩ আগস্ট থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য। এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬০ জন। মঙ্গলবার তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একটি সিমলার এক মন্দিরের নিচে চাপা পড়েছিল। ওই মন্দিরের নিচে এখনো ১০ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। বাকি দুটি দেহ উদ্ধার হয়েছে ধসের স্তূপ থেকে।

সিমলার কৃষ্ণনগর এলাকায় বৃষ্টির তোড়ে ভেসে গেছে বহু বাড়ি। রাজ্যের বহু এলাকা বিদ্যৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে হিমাচলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

দুর্যোগে কাবু রাজ্যের অবস্থা তুলে ধরেই কেন্দ্রের কাছে বিশেষ সাহায্যের আবেদন জানিয়েছেন, প্রদেশ সভাপতি তথা হিমাচলের কংগ্রেস সংসদ সদস্য প্রতিভা বীরভদ্র সিং। তার দাবি, প্রধানমন্ত্রীর উচিত হিমাচল প্রদেশকে দুর্যোগ-বিধ্বস্ত রাজ্য ঘোষণা করা। সে অনুযায়ী, পুনরুজ্জীবিত করে তোলার কাজ শুরু করা। কংগ্রেস সদস্যদের আবেদন, অবিলম্বে হিমাচলের জন্য বিশেষ ব্যবস্থা নিক কেন্দ্র। যাতে করে এ রাজ্যের মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন।

অন্যদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। আগামী চারদিন চলবে টানা বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার প্রবল বর্ষণের জেরে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছিল। তবে গতকাল থেকে ফের কাজে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com