1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পশ্চিম আফ্রিকায় নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে থাকা নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কেপ ভার্দের কর্মকর্তারা আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার নৌকাটিকে প্রথম দেখা যায়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, নৌকাটি ডুবে গেছে কিন্তু পরে স্পষ্ট করা হয়, এটি ভেসে যাচ্ছে। কাঠের পিরোগ স্টাইলের নৌকাটিকে কেপ ভার্দের সাল এলাকা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে একটি স্প্যানিশ মাছ ধরার নৌকা প্রথম শনাক্ত করে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের বরাত দিয়ে জানিয়েছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে থেকে রওনা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com