1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

কানাডায় দাবানল পরিস্থিতি ভয়াবহ হচ্ছে

  • আপডেট টাইম :: রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল পরিস্থিতি শনিবার তীব্রতর হয়েছে। ওই এলাকার প্রায় ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার দাবানল সম্পর্কিত ঝুঁকি মোকাবেলায় ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরীণ অংশে ছড়িয়ে পড়েছে দাবানল। শনিবার প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং পশ্চিম কানাডার মধ্যে সংযোগকারী একটি মূল মহাসড়কের কিছু অংশ আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।

শনিবার প্রাদেশিক প্রধানমন্ত্রী ড্যানিয়েল ইবি সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি ভয়াবহ।’ প্রায় ৩৫ হাজার লোককে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে এবং ৩০ হাজারকে সরে যাওয়ার সতর্কবার্তার অধীনে রয়েছে বলে জানান তিনি।

ড্যানিয়েল জানান, যাদের সরিয়ে নেওয়া হচ্ছে তাদের এবং অগ্নিনির্বাপকদের জন্য আশ্রয়ের তীব্র প্রয়োজন। আরও অস্থায়ী বাসস্থানের সংস্থান করার জন্য অপ্রয়োজনীয় ভ্রমণের নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার প্রায় এক লাখ ৪০ হাজার বর্গ কিলোমিটার এলাকা দাবানলে পুড়ে গেছে। ব্যাপক খরার মতো পরিস্থিতির কারণে দাবানল শরৎ পর্যন্ত চলতে পারে বলে সরকারি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com