1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৬

  • আপডেট টাইম :: রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ডিজেল ভর্তি পিকআপের সাথে সংঘর্ষের পরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছে। রোববার দেশটির পিন্ডি ভাট্টিয়ানের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটেছে।

হাফিজাবাদ জেলা পুলিশ অফিসার (ডিপিও) ড. ফাহাদ আহমেদ ডন ডটকমকে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তিনি জানান, যাত্রীবাহী বাসটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এর ফলে বাসটি আগুনে পুড়ে যায়। দুর্ঘটনায় উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফয়সালাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সময়মত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৫ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাস চালকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com