1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঢাকা শহর যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঢাকা শহরকে যানজট মুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। আমি নিজেই কাওলা থেকে টোল দিয়ে মাত্র দশ মিনিটে ফার্মগেট এসেছি।’

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘জাতির পিতা বলে গিয়েছিলেন, ‘বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবা না’। কেউ দাবিয়ে রাখতে পারে নাই।’’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ, পরিবহন ও বিদ্যুৎ অবকাঠামোর রূপান্তরের লক্ষে বেশ কিছু স্মারক উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বর্তমান সরকার আধুনিক পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রোরেল আংশিক চালু করেছে এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ অন্যান্য মেগা প্রকল্পের উদ্বোধন করেছে।’

আওয়ামী লীগ আয়োজিত এই সুধী সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রধানমন্ত্রী আগমনে মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শেরে বাংলা নগর এলাকা।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কাওলা পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com