1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

২০২৪ সালে এসএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে, এইচএসসিতে সংক্ষিপ্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আগামী বছরের (২০২৪ সাল) ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জুনের দ্বিতীয় সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে (২০২৩ সালে পুনর্বিন্যাসকৃত) আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে কেন্দ্র পরিদর্শন গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা করা হবে।

শিক্ষামন্ত্রীর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর বক্তব্যের পর স্বল্প সময়ে সিলেবাস শেষ করানো নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বোর্ড সংশ্লিষ্টরাও আলোচনা করেন। পরে এপ্রিলের পরিবর্তে জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com