1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (৮ সেপ্টেম্বর)। ভারতের প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশর কানেক্টিভিটি, তিস্তা চুক্তিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

কূটনীতিকের সূত্র মতে, জি-২০ এর মতো আয়োজনে মহাব্যস্ততার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নিজ বাসভবনে বৈঠকের সূচি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এটা সম্পর্কের আন্তরিকতার বহিঃপ্রকাশ।

সূত্র জানায়, জি-২০ সম্মেলনে অংশগ্রহণ ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আগামী ৮ সেপ্টেম্বর দুপুরে নয়াদিল্লি যাবেন। প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছানোর কিছু সময় পরই দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। দুই প্রধানমন্ত্রী এ সময় একান্ত বৈঠকও করবেন।

এবার বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে না। তবে যেসব সিদ্ধান্ত হবে, সেগুলো পরবর্তীতে ঢাকা বা দিল্লিতে স্বাক্ষরিত হবে। পাশাপাশি যৌথ উদ্বোধনের জন্য রাখা প্রকল্পগুলোও পরবর্তীতে ভার্চুয়ালি একসঙ্গে উদ্বোধনের সময়সূচি নির্ধারিত হবে।

৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে জি-২০ এর নানা আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com