1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী খেলোয়াড়দের উৎসাহিত করতে শেরপুরে দুই প্রতিভাবান নারী ফুটবলারের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ফুটবল কোচ সাধন বসাক, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাইসাইকেল পাওয়া দুই তরুণী ফুটবলার বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের মাধ্যমে দেশ ও জেলার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিভাবান নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের পাশে দাঁড়াতে হবে। জেলা প্রশাসন ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com