1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে স্প্যানিশরা। শুধু তাই নয়, অনন্য এক রেকর্ডও গড়েছে স্প্যানিশরা।

পর্তুগালের বিপক্ষে কোনো গোল হজম করেনি স্পেন। এটি ছিল বিশ্বকাপে টানা ষষ্ঠ ম্যাচ, যেখানে স্পেন কোনো গোল হজম করেনি। এবারের আসরে গ্রুপ পর্বে কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব, শেষ বত্রিশে অস্ট্রিয়া এবং শেষ ষোলোয় পর্তুগাল তাদের জালে বল পাঠাতে পারেনি।

স্পেনের গোল উদ্‌যাপন

সর্বশেষ ২০২২ বিশ্বকাপে খেলা সর্বশেষ ম্যাচেও মরক্কোর বিপক্ষে ক্লিনশিট রেখেছিল স্পেন (শেষে টাইব্রেকারে হেরেছিল)। সব মিলিয়ে টানা ৬ ম্যাচ ও ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে স্পেন বিশ্বকাপে গোল হজম করেনি। এমন কীর্তি আর কারও নেই।

পর্তুগাল ম্যাচে স্পেনের রক্ষণভাগের এই দৃঢ়তা শুধু তাদের কোয়ার্টার ফাইনালে জায়গা করে দেয়নি, বরং বিশ্বকাপের পাতায় নিজেদের নাম খোদাই করে দিল এক অনন্য উচ্চতায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com