1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮২০

  • আপডেট টাইম :: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮২০ এ পৌঁছেছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। উপকূলীয় এলাকা কাসাব্লাঙ্কা, রাবাত ও ইসাওরিয়াতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮২০ এ পৌঁছেছে। এছাড়া আরও ৬৭২ জন আহত হয়েছে। এদের মধ্যে ২০৫ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে মারাকেশে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, আফটারশকের ভয়ে রাত কাটাতে শত শত রাস্তায় রাত কাটিয়েছে, কেউ কেউ কম্বল গায়ে দিয়ে মাটিতে ঘুমিয়েছেন।

স্থানীয় বাসিন্দা হাউদা আউটসাফ এএফপিকে বলেন, ‘আমার পরিবারের অন্তত ১০ জন সদস্য মারা গেছেন… আমি এটা বিশ্বাস করতে পারছি না, কারণ আমি তাদের সাথে দুই দিন আগেও ছিলাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com