1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সিঙ্গাপুরে আরও ৩৭৫ বাংলাদেশি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

প্রবাসের ডেস্ক : সিঙ্গাপুরে নতুন করে ৬২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনই বাংলাদেশি। শুক্রবার ৩৭৫ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০৩০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন৷ গতকাল আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন।

১৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এই একজন নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এগারজনের মৃত্যু হয়েছে৷ তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল।

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিটরি থেকে ১৭ এপ্রিল আরো ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ১১২৩ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷

একজন বাহিরের দেশের সাথে লিংক রয়েছে এবং বাকি ৬২২ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। শুক্রবার আক্রান্তদের বেশীরভাগই ওয়ার্ক পাশ হোল্ডার। এরমধ্যে ৫৫৮ জন ডরমিটরিতে অবস্থান করত এবং ৩৭ জন ডরমিটরির বাহিরে থাকত৷ ২৭ জন দেশটির নাগরিক৷

২১১৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ২২১৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com