1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মুকাব্বির খানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে বুধবার (১৩ সেপ্টেম্বর) সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস হয়েছে। গেজেট প্রকাশ ও রাষ্ট্রপতির সইয়ের পর আইনটি কার্যকর হবে। সাইবার নিরাপত্তা বিল অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা চলতে থাকবে।

মুকাব্বির খান তার প্রশ্নে উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের কারণে যারা বিভিন্ন ধরনের হয়রানি, জেল, নিপীড়নের শিকার হয়েছেন এবং এখনো যারা কারাগারে আছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না। একই সঙ্গে এসব সমস্যার সমাধান কীভাবে হবে তা জানতে চান গণফোরামের এই সংসদ সদস্য।

জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই এবং এ ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

বিষয়টি ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, আইন অনুযায়ী, পুরনো আইনে যে অপরাধ সংঘটিত হবে, তার শাস্তি পুরনো আইনেই হবে এবং অপরাধীকে শাস্তি দেবেন আদালত।

আইনমন্ত্রী আরও বলেন, ‘সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বলা হয়েছে, অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ-সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com