1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার শোভাযাত্রা ইরাকের নাজাফ শহরে শুরু হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

তেহরান ও কোম শহরে কয়েক দিন ধরে রাষ্ট্রীয় মর্যাদায় শোকানুষ্ঠান শেষে বুধবার খামেনির মরদেহ ইরাকে নেওয়া হয়। ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে সেখানে আঞ্চলিক পর্যায়ে শেষ শ্রদ্ধা জানানোর এই আয়োজন করা হয়েছে।

তাসনিমের খবরে বলা হয়েছে, খামেনির শেষযাত্রায় অংশ নিতে নাজাফের রাস্তায় লাখো শোকাহত মানুষ জড়ো হন। শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের ঢলে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী গাড়িটিকে ঘিরে হাজার হাজার মানুষ হাঁটছেন। শোভাযাত্রাটি ইমাম আলীর পবিত্র মাজারের দিকে এগিয়ে যায়।

আরও কিছু ভিডিওতে ইমাম আলীর মাজারে খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহের জানাজার নামাজের সময় উপস্থিত মানুষের আবেগঘন মুহূর্তও দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com