1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক : বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন ফুটবলপ্রেমীরা। সাধারণ সমর্থকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দ ও অনুভূতি ভাগ করে নিয়েছেন। 

সেই তালিকায় অগ্রভাগে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন এই তারকা।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে চিত্রনায়িকা লিখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com