1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোয় আজ রাতে মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় দুপুর ১টা) অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ের আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা এবার আরও ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ- তিন বিভাগেই পরিবর্তন এনে দলকে নতুনভাবে সাজিয়েছেন স্কালোনি।

রক্ষণভাগে ফিরছেন অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। ইনজুরির কারণে আগের কয়েকটি ম্যাচে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শেষ দিকে শারীরিক সমস্যায় পড়ায় এবার আবারও প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন তালিয়াফিকো।

আক্রমণভাগেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন লাউতারো মার্টিনেজ। জর্ডানের বিপক্ষে গোল করলেও শেষ ষোলোর আগের ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

ফলে তার জায়গায় সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। বাম গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচে খেলতে না পারলেও এখন পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি এসেছে মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডে সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি।

পারেদেস দলে ফেরায় মিডফিল্ডের বিন্যাসেও পরিবর্তন এসেছে। তিনি ডিপ-লাইং মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন। এতদিন এই দায়িত্ব পালন করা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবার আরও সামনে উঠে এনজো ফার্নান্দেজের সঙ্গে আক্রমণভাগে সংযোগ তৈরির ভূমিকা পালন করবেন। এই পরিবর্তনের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।

বিশ্বকাপের নকআউট পর্বে অভিজ্ঞতা ও ভারসাম্যের ওপরই জোর দিয়েছেন স্কালোনি। লিওনেল মেসিকে ঘিরে আক্রমণ সাজানোর পাশাপাশি মাঝমাঠে পারেদেসের উপস্থিতি আর্জেন্টিনাকে বলের নিয়ন্ত্রণ এবং রক্ষণ থেকে আক্রমণে রূপান্তরে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com