1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারতো না, গুম করে ফেলা হতো। আবারো বাংলাদেশকে এক দলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা মারে, ককটেল নিক্ষেপ করে।’

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘এই একদলীয় শাসন কেউ যদি আবার শুরু করতে চায়, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে হেলিকপ্টার দিয়ে আওয়ামী লীগ দিল্লী পালিয়েছে‌। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা মেরে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে। সখীপুরবাসী এসব ষড়যন্ত্র ও পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।’

এক দলের লুটপাট থেকে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম এম‌পি বলেন, ‘২০২৪ সালে আমাদের তরুণরা জীবন দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, যদি মাদক থেকে যায়, যদি লুটপাট অব্যাহত থাকে, দুর্নীতি অব্যাহত থাকে তাহলে ঐ আত্মত্যাগের কোনো মূল্য থাকে না‌। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের জন্য এদেশের ছাত্র জনতা জীবন দেয়নি।’

বিচার ও আইনের শাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ন্যায়বিচা‌রের কথা বলেছি। কিন্তু পাঁচ (৫ আগস্ট ) তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। আওয়ামী লীগের বিচার করেন, কিন্তু নিরীহ মানুষদের হয়রানি করতে দেয়া হবে না। চাঁদাবাজি, লুটপাট করতে দেওয়া হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com