1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ১৩ টাকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

দিনাজপুর: চার দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১৩ টাকা বেড়েছে। ৪৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

অপরদিকে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। চার দিন আগেও যা ছিল ৭০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারতে দাম বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, তিনদিন আগেও ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ কিনতে হলো ৫৮ টাকায়। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে চলবো?

পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বন্দরে পেঁয়াজ আমদানি কমে গেছে। ভারতেও দাম বেশি। চারদিন আগেও আমদানির পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। বর্তমান তা ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি করছি ৮০ টাকা  কেজি দরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com