1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

তলে তলে আপস হয়ে গেছে, আর স্যাংশনস আসবে না: কাদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে আর স্যাংশনস আসবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এক সেলফি দিল্লিতে আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুলের সঙ্গে জো বাইডেনের সেলফিতে দিল্লিতে বাজিমাত, এরপর নিউইয়র্ক। কোথায় স্যাংশনস কোথায় ভিসানীতি। তলে তলে সব আপস হয়ে গেছে। কেউ আর স্যাংশনস দেবে না। দিল্লি আছে আমেরিকাও আছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিনবাজারে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্র আছে। আমরা দিল্লির সঙ্গে আছি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে। যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৪৮ ঘণ্টার আলটিমেটাম বুড়িগঙ্গায় পড়ে গেছে। আগামী মাসে খেলা শুরু হবে। বিএনপি ফাউল করছে। তারা ফাউল করলে হলুদ আর লাল কার্ড খাবে। তারা নাকি খালেদাকে ছাড়া নির্বাচনে যাবে না। বিএনপি এতদিন কোথায় ছিল। খালেদা বছরের পর বছর জেলে ছিলেন তখন ফখরুল তার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, আমরা ভিসানীতি পরোয়া করি না। আমরা তো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই তাহলে কীসের ভিসানীতি। নিষেধাজ্ঞা দেবে কেন। বিএনপির কোমর ভেঙে গেছে তারা নির্বাচন করলে হারবে। সেই ভয়ে বাধা দিচ্ছে। মির্জা ফখরুলের গলার আওয়াজ কমে গেছে। তাদের লোকজনও কমে যাচ্ছে। মানুষ জানে তাদের লাফালাফি জনগণের জন্য নয়।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম এখন একটু বেশি। সারা দুনিয়ায় একটু বেশি থাকায় দাম বেড়েছে। শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। ধীরে ধীরে ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক র্মিজা আজমসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com