1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

তেলের দাম নিয়ে গুজব, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : তেলের দাম কমানোর খবরটিকে গুজব হিসেবে আখ্যায়িত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি। দাম স্থিতিশীল আছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি।‌ যেরকম ছিলো সেরকমই আছে। তবে কমিশনের ক্ষেত্রে… যারা আমাদের ক্যারিয়ার, যারা তেল বহন করে, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, সেটাই।‌

তিনি বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটা দিয়ে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না।

নসরুল হামিদ বলেন, আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আমি মনে করি সাংবাদিক ভাইয়েরাও এটা নিয়ে কথা বলতে পারে।

তিনি আরও বলেন, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে‌।

পেট্রোল পাম্প মালিকদের কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপনের স্ক্রিনশট নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এজন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় করা হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি। সোমবার প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে দাবি করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com