1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০

  • আপডেট টাইম :: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় দুই হাজার ইসরায়েলি।

এদিকে হামাসের হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ পর্যন্ত কমপক্ষে ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই হাজার।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সব হাসপাতালে। তাই এসব হাসপাতালের একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না। যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে।

এদিকে, রোববার (৮ অক্টোবর) আরও ফিলিস্তিনি যোদ্ধা দক্ষিণ ইসরায়েলের মাগেন শহরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ওই অঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ট্যাংক ব্যবহার করে বড় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। পাল্টা বন্দুক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধরা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের দখল থেকে বেশির ভাগ এলাকা মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে গাজা উপত্যকা সীমান্তসংলগ্ন এলাকাগুলোয় লড়াই চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com