1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইসরায়েলে হামলা চালাবে হুথি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চারদিন ধরে যুদ্ধ চলছে। এই সংঘাত আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে ইসরায়েলকে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ব্যাপারে এবার সামনে এল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথি নেতা আবদেল-মালেক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলেন, গাজার ক্ষেত্রে রেড লাইন আছে। অন্যান্য গ্রুপের সঙ্গে সমন্বয় করতেও তারা প্রস্তুত বলে জানানো হয়েছে।

এদিকে গাজা ও লেবানন থেকে ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালানো হয়েছে। গাজা থেকে রকেট ছোড়ার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আশকেলনে সতর্কতা সংকেত বাজানো হয়।

অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও হামালা চালানো হয়েছে। এসময় ইসারায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহরগুলোতে সাইরেন বাজানো হয়। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com