1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শনাক্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬১৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৯১৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ২ লাখ ২৮ হাজার ৭৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩২ হাজার ৯৯১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com