1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সকাল সকাল ময়মনসিংহ ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) ময়মনসিংহ ও মানিকগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেড়িয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগনাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল লেগুনাটি। এ সময় একটি বাস পেছন থেকে এসে লেগুনাকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com