1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

১০ লাখের বেশি বাসিন্দাকে সরে যেতে ২৪ ঘণ্টা সময় দিলো ইসরায়েল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে স্থলপথে বড় অভিযান শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, এত কম সময়ে লাখ লাখ মানুষের সরে যাওয়াটা অসম্ভব। এতে বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে ইসরায়েলের এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না হামাস। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই বার্তা প্রোপাগান্ডার অংশ।

বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় যদি বোমা হামলা অব্যাহত থাকে তাহলে অন্যান্য ফ্রন্টেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী গাজায় নিহত হয়েছে।

ইসরায়েল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪০০ মানুষ নিহত হয়েছে। আরও তিন লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার ইসরায়েলে হামাসের আক্রমণের পর নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com