1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আগামীর বড় মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

চাঁদপুর: দেশের বড় মেগাপ্রজেক্টগুলো শেষ হলে আগামীর মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে জেলার সব পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের অনুদান দেওয়ার উদ্যোগ চালু করেছে। এটা অন্য কোনো সরকার করতে পারেনি।

সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর-উত্তম।

দেশে গণমাধ্যমের অনেক স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, আজকের এই সমাবেশে উপস্থিতি দেখেই প্রমাণ হয়, দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। একসময় তিনিও সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন বলে সবাইকে স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com