1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ২৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন ‘এগার সিন্দুর গোধুলী’কে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের শেষের দুটি বগিতে থাকা অসংখ্য যাত্রী আহত হয়েছেন। এছাড়া, অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগার সিন্ধুর গোধুলী ট্রেনকে ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। আমরা বিকেল ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। ভৈরব থেকে একই সময় এগার সিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারো সিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিকে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে ঘটনাটি ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com