1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আজ ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ ঘিরে বাংলাদেশে ভ্রমণ ও চলাফেরার বিষয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ সতর্কতা বার্তা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা বার্তায় উল্লেখ করা হয়, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে ভিআইপি রোডে। মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে বিক্ষোভগুলোতে সংঘর্ষে হতে পারে। আপনাকে বিক্ষোভ এড়াতে এবং কোনও বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচির কথা উল্লেখ করা হয় এবং এক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com