1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

খাজা টাওয়ারে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

ঢাকা: রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রফিকুল ইসলাম (৬২) ও আকলিমা নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১টা দিকে এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, কিছুক্ষণ আগে খাজা টাওয়ারের ১১তলা থেকে আকলিমার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এছাড়া ভবনের ১৩তলা থেকে রফিকুলকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর খাজা শাহ আলীবাগ এলাকায় থাকতেন। ওই ভবনে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের লোকজন রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নিচে নামার সময় তার ছিঁড়ে পড়ে মারা যান হাসনা হেনা (২৭) নামে এক নারী। খাজা ভবনে ৯তলায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪তলা ওই ভবনের ১৩তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com