1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

অপপ্রচারের জবাব উন্নয়ন দিয়ে দিন: নেতাকর্মীদের শেখ হাসিনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তাতে কান না দিয়ে গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় আগামী নির্বাচন যাতে কেউ ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বেলজিয়ামে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যাতে পরবর্তী সাধারণ নির্বাচন ভণ্ডুল এবং প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বেলজিয়াম ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এস্পেস লুমেইনের পারফর্মিং আর্ট থিয়েটারে এই সংবর্ধনার আয়োজন করে।

তিনি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা জনগণের কাছে তুলে ধরুন।’

বিএনপি-জামায়াতের প্রতি  ইঙ্গিত করে খুনি-সন্ত্রাসীদের কেউ যেন পুনরায় জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও উন্নয়ন পেয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করলেও ১৯৭৫-১৯৯৬ এবং ২০০১-২০০৯ পর্যন্ত ২৯ বছরে বিএনপি-জামায়াতসহ অন্যান্য সরকার বাংলাদেশের উন্নয়নে কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

২৯ বছর দেশের জনগণের জন্য অন্ধকার ও  কষ্টের সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং তারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।’

ঐতিহাসিক ৬ দফা দাবি ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ সব সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।

সরকার রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে জানিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশে অতি দরিদ্র থাকবে না।

তিনি বলেন, তার সরকার ইতোমধ্যেই সারাদেশে ৮,৪০,০০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দিয়েছে। দেশকে অতি দারিদ্র্যমুক্ত করতে সরকার  ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ১১ হাজার বাড়ি নির্মাণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে  পরিণত  করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com