1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় মাটিচাপায় ৩ বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

প্রবাসের ডেস্ক : মালয়েশিয়ার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) বলেছেন, দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির ৫০মিটার দূরে একটি নির্মাণস্থল থেকে চিৎকার শুনতে পান। পরে তার শ্বশুর সিতি রোহানি সেতাপা তাকে জানান, মাটিতে চাপা পড়ে কয়েকজন শ্রমিক মারা গেছেন।

তিনি আরও জানান, খবর দেওয়া হলে কিছুক্ষণ পর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com