1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মাতারবাড়িতে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটসহ জেলায় শেষ হওয়া ১৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এরপর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি টাউনশিপ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ির ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এ তাপবিদ্যুৎকেন্দ্র। প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (জাইকা) দিচ্ছে প্রায় ৪৩ হাজার ৯২১ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও সিপিজিসিবিএল-এর নিজস্ব তহবিল থেকে অবশিষ্ট ৭ হাজার ৯৩৩ কোটি টাকা দেওয়া হবে।

এর আগে তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছিল চলতি বছরের ২৯ জুলাই। প্রথমদিনে ১৫০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হয়। ডিজেল দিয়ে প্ল্যান্টের প্রথম ইউনিটটি চালানো হয়। পাওয়ার প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালের এপ্রিল থেকে প্ল্যান্টটি পুরো মাত্রায় উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com