1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ঢাকাস্থ ব্যবসায়ী সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

শেরপুর: সংসদীয় আসন-১৪৪ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৩) এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর। তিনি নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের মৃত সৈয়দ মুসলিম উদ্দিন বড় এর ছেলে। সপরিবারে বসবাস করেন ঢাকায়। বড় কন্যা সৈয়দা তানজিলা আক্তার ওয়াশিংটনে আইন বিষয়ে পড়াশোনা করছেন। ছোট মেয়ে সৈয়দা জান্নাতুল ফেরদৌসী আরবী রাজধানীর একটি স্কুলে এসএসসিতে পড়াশোনা করছেন।

“শুধু আশ্বাস নয় বাস্তবে হবে সমাধান, পরিকল্পিত উন্নয়ন সুখে থাকবে জনগণ” এ শ্লোগান নিয়ে এবার সংসদ নির্বাচনে মাঠে নামতে যাচ্ছেন তিনি। সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর ঢাকাস্থ আদর্শ মার্কেট ক্ষতিগ্রস্ত দোকানদার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সানগোল্ড সফটওয়্যার আইটি ও সাঈদ মিডিয়া এড এন্ড কনসালটিং ফার্ম এর স্বত্ত্বাধিকারী, এসএন্ডএ মর্নিং সান লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান কথা’র সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন তিনি।

অনেকেই তাকে বিএনপি’র বিকল্প প্রার্থী বললেও স্থানীয় এবং জাতীয়ভাবে বিএনপি’র কোথাও তার পদ-পদবী বা সরাসরি সম্পৃক্ততা নেই। কর্ম জীবনের শুরু থেকেই ঢাকায় বসবাস করে ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রথম শ্রেণির একজন ঠিকাদার। পাশাপাশি নিজ এলাকায় কিছু সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়িক কারণে তাকে নানা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয় বলে জানিয়েছেন। মূলত তিনি এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মাঠে নামতে যাচ্ছেন।

আওয়ামী লীগ থেকে যারা দলীয় মনোনয়ন চেয়েছেন তাদের কেউ-ই দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যাচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিত। তাই বলাই যাচ্ছে, হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা এবং পাঁচ বারের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনী মাঠে। বিএনপি বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপাতত আর কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনটা আভাস পাওয়া যাচ্ছে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com