1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলো ট্রাক, নিহত ৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

রাজশাহী : রাজশাহীতে সিএজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে পাঁচ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী। নিহতদের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে জেলার পুঠিয়ার বেলপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মোহাম্মদ আরিফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আইয়ুব আলী লাবু (৩৫) ও তার বোন পারভিন বেগম ও শারমিন ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্রী, হৃদয় এবং ইনসাফ আলী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ তিনজন মারা গেছেন। আহত একজনের অবস্থা সংকটাপন্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com