1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। ক্যান্সারে আক্রান্ত ব্যারিস্টার মইনুল হোসেন কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

ব্যারিস্টার মইনুল সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে। তিনি ১৯৪০ সালের জানুয়ারিতে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।

মইনুল হোসেন ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে লন্ডনের মিডল টেম্পলে আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৬৫ সালে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com