1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

বাড়িতে কলা রেখে ইঁদুর তাড়ানোর অভিনব উপায়

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত এক কথায় অসহনীয়। কার-ই বা ভালো লাগে ঘরের মধ্যে ইঁদুরের ছোটাছুটি দেখতে। তেলাপোকার মতো কেবল ছোটাছুটি করলে না হয় মেনে নেওয়া যেত।

রোগের জীবাণু বয়ে বেড়ানো ছাড়াও ইঁদুরের নানা ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। খাবার নষ্ট করা থেকে শুরু করে কাপড়চোপড়, কাগজপত্র কাটাকাটিতে এই ছোট্ট প্রাণীটি ওস্তাদ।

ইঁদুর মারার জন্য বাজারে বিষ কিনতে পাওয়া যায়। কিন্তু বিষ খাইয়ে ইঁদুর মারা আরেক ঝামেলায় ফেলতে পারে। খাবারে মেশানো বিষ খেয়ে ইঁদুর ঘরের এমন কোনো চিপায় মরে পড়ে থাকতে পারে যে, খুঁজে না পাওয়া পর্যন্ত ইঁদুর মরার সেই বিকট গন্ধে ঘরে থাকাটাই শেষে মুশকিল হয়ে উঠতে পারে।

তাই বিষ খাইয়ে ইঁদুরকে মারার পরিবর্তে বরং বিরক্তিকর প্রাণিটিকে আপনার বাড়ি দূরে রাখাটাই ভালো। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ একটি উপায়ে ঘর থেকে ইঁদুর তাড়ানো সম্ভব। তবে বিশেষ সেই উপায়টি কেবল পুরুষ ইঁদুরের ক্ষেত্রে প্রযোজ্য, নারী ইঁদুরের ক্ষেত্রে না।

আর সেই বিশেষ উপায়টি হলো, কলা। হ্যাঁ ঠিকই পড়েছেন। এই ফলের মাধ্যমেই পুরুষ ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব। কারণ, পুরুষ ইঁদুর কলা দেখলে পালিয়ে যায়।

২০২২ সালে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, পুরুষ ইঁদুর কলাকে ভয় পায়। গবেষণাটিপত্রটি গত বছরের ২০ মে তারিখে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত হয়। বিজ্ঞানীরা গর্ভবতী ইঁদুরের কাছাকাছি থাকা পুরুষ ইঁদুরের স্ট্রেস হরমোন কেন বেড়ে যায়, তার কারণ বিশ্লেষণ করতে গিয়েই অভিনব এই বিষয়টি আবিষ্কার করেন।

এ প্রসঙ্গে গবেষণাপত্রটির সিনিয়র লেখক ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেফরি মোগিল বলেন, ‘পুরো ব্যাপারটা আমাদের জন্য আশ্চর্যজনক ছিল। কারণ আমাদের গবেষণার লক্ষ্য এটি ছিল না, কিন্তু ঘটনাক্রমে আমরা এ বিষয়টি আবিষ্কার করেছি।’

বিজ্ঞানীরা জানিয়েছেন, গর্ভবতী ইঁদুর তার বাচ্চাদের পুরুষ ইঁদুরের কাছ থেকে নিরাপদ রাখতে তাদের প্রস্রাবে একটি বিশেষ রাসায়নিক ক্ষরণ করে। গর্ভবতী ও স্তন্যদানকারী ইঁদুরের প্রসাবে এন-পেন্টাইল অ্যাসিটেট নামক রাসায়নিকের কারণে বাচ্চাদের কাছে ঘেষে না পুরুষ ইঁদুর। এই যৌগ ইঁদুরের মানসিক চাপ তৈরি করে।

গবেষণা দেখা গেছে, এন-পেন্টাইল যৌগ কলাতেও পাওয়া যায়। যার কারণে পুরুষ ইঁদুর কলাকে ভয় পায়। কলা দেখলে পালিয়ে যায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ কারণে বাড়িতে কলা রেখে ইঁদুরের হাত থেকে বাঁচা সম্ভব। কলা বাড়িতে রেখে দিলে ইঁদুর আসার সম্ভাবনা কম। বাড়িতে যদি আগে থেকেই ইঁদুর থাকে, তাহলে সেই জায়গায় পাকা কলা রেখে দিতে পারেন। ইঁদুরকে না মেরে তার থেকে বাঁচার একটা ভালো উপায় হল কলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com