1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, অংশ নিচ্ছে বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের ৫ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন।

জানা গেছে, আজ শুরু হতে যাওয়া দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশান’ শীর্ষক এই সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল। সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার আসিয়া খাতুন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ অন্য কর্মকর্তারা ইতোমধ্যে আটলান্টায় পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনের আয়োজক হিসাবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্ব নেতাদের সমবেত করছে। মার্টিন লুথার কিংয়ের নগরী আটলান্টায় জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই সম্মেলনটি হলো বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। প্রতি দুই বছর অন্তর দেশগুলো তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করছে তা মূল্যায়নের জন্য এই বৈঠকে মিলিত হয়। একই সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সহযোগিতার মাধ্যমে কীভাবে আরও জোরদার করা যায় এই আলোচনাও সম্মেলনে অনুষ্ঠিত হবে।

দ্য ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন দুর্নীতি প্রতিরোধে একমাত্র সর্বজনীন আইনগত বাধ্যতামূলক চুক্তি। বিশ্বের ১৯০টি দেশ এই চুক্তিতে সই করেছে। কনভেনশনটি ভিয়েনায় আলোচনা করে চূড়ান্ত করা হয় এবং ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাস করা হয়। চলতি বছরে এটি ২০তম বার্ষিকী উদযাপন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com