1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ক‌রোনায় কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বি‌শেষ সুবিধা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বি‌শেষ সু‌বিধা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক।

এতোদিন ঋণপত্র খোলার পর এসব পণ্য আনতে ১৮০ দিন সময় পেতেন আমদানিকারকরা। এখন তা বৃদ্ধি করে ৩৬০ দিন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ইস্যু করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ সময় পাবেন সব অথরাইজড ডিলার। আর এই সুবিধা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com