1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় মানবিক যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়েছে। ১৯৩ সদস্য বিশিষ্ট পরিষদে এই প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ২৩ দেশ এবং ১০টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সাধারণ পরিষদে পাস হওয়া এই রেজোলিউশনটি মানা বাধ্যতামূলক নয়, তারপরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসেবে কাজ করে থাকে।

জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল আজিজ আলওয়াসিল ভোটের পরে জানিয়েছেন, যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত প্রতিফলিত হয়েছে বলে জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের কাছাকাছি।

এর আগে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে ইসরায়েলের নেতৃত্বের সমালোচনা করে এটাই সবচেয়ে কড়া বিবৃতি।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালে পুনরায় নির্বাচনের প্রচারণায় ডেমোক্র্যাট দলের ডোনারদের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেছেন। কিন্তু গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর থেকে ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট বাইডেনকে অকুণ্ঠ সমর্থন দিতে দেখা গেছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com