1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজীপুরে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর: গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আসলাম মিয়া (৩৫)। এ দুর্ঘটনার ফলে বর্তমানে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ভোররাত সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, বগি লাইনচ্যুতের ঘটনায় একজন মারা গেছেন। রিলিফ ট্রেন উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com