1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

নতুন বছর থেকে কেনিয়া ভ্রমণ করতে লাগবে না ভিসা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ফিচার ডেস্ক : ২০২৪ সালের জানুয়ারি থেকে আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে আর ভিসা লাগবে না।বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই সুবিধা পাবেন।কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম ‍রুটো গত ১২ ডিসেম্বর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, কেনিয়ার প্রেসিডেন্ট রুটো বলেছেন, তার সরকার একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার ফলে এখন থেকে পর্যটকেরা কেনিয়ায় ভ্রমণের আগাম অনুমতি পাবেন অনলাইনেই। নতুন করে ভিসা আবেদনের আর কোনো প্রয়োজন পড়বে না।

দেশটির স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় রুটো বলেন, ‘বিশ্বের যে কোনো দেশে থেকে কেনিয়ায় আসার জন্য ভিসার আবেদনের বোঝা আর কাউকে বহন করতে হবে না।’

রুটো দীর্ঘদিন ধরেই আফ্রিকা মহাদেশে ভিসা-মুক্ত ভ্রমণের পক্ষে কথা বলে আসছেন। কেনিয়ার অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশটির সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি অন্যতম আকর্ষণ পর্যটকদের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com