1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

কাজী ফিরোজ ও সুনীলকে অব্যাহতি দিলেন জিএম কাদের

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

রাজনীতি ডেস্ক: দলের কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্যের পদসহ সব পদ থেকে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের এমপি।

দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে শুক্রবার তিনি এ সিদ্ধান্ত নেন বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় পার্টিতে জীবিত মুক্তিযোদ্ধাদের একজন কাজী ফিরোজ রশীদ। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি  ঢাকা-৬ আসনের দুবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, দলের প্রেসিডিয়াম সদস্যসহ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে অব্যাহিতপ্রাপ্ত সুনীল শুভ রায় ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি। পাশাপাশি দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ‘দৈনিক জনতা’র সম্পাদক ছিলেন। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার পর দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব চুন্নুর অপসারণ দাবি করে আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনে কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায় মূখ্য ভূমিকা পালন করছেন, এমন অভিযোগে প্রভাবশালী এই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com